Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে—কাঁপতে পারে উত্তরাঞ্চল

তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে—কাঁপতে পারে উত্তরাঞ্চল
সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শীত জোরালো উপস্থিতি জানাতে শুরু করেছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত কমে আসছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে—যা জনজীবনে ফিরিয়ে আনবে শীতের প্রকটতা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকাগুলোর তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এসব স্থানে তীব্র শীত অনুভূত হবে এবং সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনাও এখানেই বেশি। গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ ও খাগড়াছড়ির মতো জেলাগুলোতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। এসব এলাকায়ও শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হবে। দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬–১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যেখানে শীত তুলনামূলক কম থাকবে। ঢাকাতেও শীত বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বিডব্লিউওটি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। যদিও দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকবে, রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভব করা যাবে।

সংস্থাটি আরও সতর্ক করেছে, তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ—যেমন ফ্লু, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ—বাড়ার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের উষ্ণ পোশাক পরানো, গরম খাবার-পানীয় গ্রহণ এবং প্রয়োজন ছাড়া গভীর রাত বা ভোরবেলা বাইরে যাওয়া এড়িয়ে চলার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০