Online Desk
২ মার্চ ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন

দশমিনায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদের ওপর ছাত্রদলের একাংশের হামলার অভিযোগ নির্বাচন কেন্দ্রিক নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু।

উপজেলার নলখোলা বন্দরে অবস্থিত ওই বিএনপি নেতার বাসার নিজ তলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু দাবি করেন, নির্বাচন পরবর্তী বিভিন্ন পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থির সমর্থকরা।

তারা বিএনপির নাম ভাঙিয়ে দশমিনায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। উপজেলার আলীপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের ওপর হামলার দাবিটি নির্বাচন কেন্দ্রিক নয়।

দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার দাবি করেন, বিএনপি জোটের প্রার্থি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ট্রাক প্রতিকের সমর্থনে নির্বাচন করায় এরআগে আলীপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদ ছাত্রদলের রিয়াদ ও সাহিনের ওপর হামলা চালিয়েছে।

এছাড়াও নারী ঘঠিত একটি ব্যাপারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। কিন্তু বিষয়টি রাজনৈতিক ভাবে প্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে বিএনপির অপর অংশের দাবি, রোববার সন্ধ্যায় আলীপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিশাখালী গ্রামের নিজ বাড়িতে ফেরার সময় ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত সোহেল মাহমুদকে রোববার রাতে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ছাত্রদল নেতা সোহেল মাহমুদ দাবি করেছেন তিনি স্বতন্ত্র প্রার্থি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে নির্বাচন করায় তার প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছে। এঘটনার বিচার দাবি করে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশ।

দশমিনা থানার অফিসার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ছাত্রদল নেতা সোহেল মাহমুদের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নামে দশমিনা থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০