Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ‘অপহরণ’ নাটকের অবসান, দত্তক দেওয়া শিশুটি উদ্ধার

দেবিদ্বারে ‘অপহরণ’ নাটকের অবসান, দত্তক দেওয়া শিশুটি উদ্ধার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ২৭ দিন বয়সী কন্যা শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ‘অপহরণ’ অভিযোগের ঘটনায় তদন্ত শেষে নাটকীয় সমাপ্তি ঘটেছে। পুলিশ নিশ্চিত করেছে, এটি কোনো অপহরণ নয়; বরং টাকার বিনিময়ে শিশুকে দত্তক দেওয়ার ঘটনাকে আড়াল করতেই অপহরণের নাটক সাজানো হয়েছিল।

গত ২৭ জানুয়ারি দুপুরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চিকিৎসার জন্য আসা এক মাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তার ২৭ দিন বয়সী কন্যা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং দৈনিক দিনকাল পত্রিকা সহ বেশ কিছু পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়।

প্রাথমিকভাবে অপহরণের মামলা দায়ের করা হলেও তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শিশুটির মা স্বেচ্ছায় তাকে অন্য এক নারীর কাছে হস্তান্তর করছেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে টাকার বিনিময়ে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছিল।তবে বিষয়টি পারিবারিকভাবে জটিল হয়ে পড়লে এবং সামাজিকভাবে সমালোচনার আশঙ্কায় অপহরণের অভিযোগ তোলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল অপহরণের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দত্তক নেওয়া ব্যক্তি মানসিক চাপে রাতেই যোগাযোগ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শিশুটির বয়স অত্যন্ত কম হওয়ায় এবং তার সার্বিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এ ঘটনায় আপাতত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০