
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের দোহাজারী পৌরসভার সামাজিক সংগঠন ‘চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’ এর আয়োজনে ও মরহুম আবুল কালাম শামসুদ্দিন চেয়ারম্যান স্মৃতি সংসদ এবং ডক্টরস আবু জাকের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এলাকার মুরব্বিদের ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ই মার্চ) এ উপলক্ষে পৌরসভার উত্তর চাগাচর ফজর আলী খাঁন জামে মসজিদ প্রাঙ্গণে যুব গোষ্ঠীর সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এস এম আবু জাকেরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুব গোষ্ঠীর শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. এস এম আসাদুল্লাহ আসাদ, যুব গোষ্ঠীর সাধারণ সম্পাদক রহিমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান ফরিদ, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আজম, গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের পরিচালক ওবাইদুল আকবর টুটুল, হাফেজ মাওলনা আব্দুল আজিজ, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, পেশ ইমাম হাফেজ খোরশদ, হাফেজ মিজানুর রহমান সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, রকিম উদ্দিন যুব গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগে কাজ করে আসছে। বিশেষ করে রাস্তা ঘাট সংস্কার, গরীব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহয়তা প্রদান, দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও গত করোনা কালীন সময়ে ডক্টরস এস এম আবু জাকের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণে সার্বিক সহযোগিতা করেন রকিম উদ্দিন যুব গোষ্ঠী।
আলোচনা শেষে বিলুপ্ত দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল কালাম শামসুদ্দিন সহ এলাকার মুরব্বিদের ইছালে সাওয়াবের উদ্দ্যেশ্যে বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন।