৩ মে ২০২০, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় বন্ধুর ধারালো দায়ের কোপের আঘাতে বন্ধুর মৃত্যু

হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামে রবিউল মিয়া(৩২) হাতে ধারালো দায়ের কোপের আঘাতে মিলন মিয়া (৩০) খুন হয়েছেন। শনিবার দিবাগত সাড়ে ১১ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রোববার বিকেলে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা রবিউল মিয়া (৩২)ও একই ইউনিয়নের পাশ্ববর্তী রাজাপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩০)দুজনই পেশায় দিনমজুর। তাঁদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনেই বিবাহিত।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে ওই দুজন পাশাপাশি বসে দীর্ঘসময় আড্ডা দিয়ে নিজ নিজ বাড়ি যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। রবিউল নিজ বাড়িতে এসে টয়লেটে যান। সেখান থেকে এসে তিনি মিলন মিয়াকে নিজ বসত ঘরে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড রাগান্বিত হন। প্রথমে মিলনকে কিলঘুষি মারেন রবিউল। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে অনুমান রাত সাড়ে ১১টার দিকে রবিউল নিজ বসতঘরে থাকা ধারালো দা দিয়ে মিলনের তলপেটে সজোরে কোপ মারেন। এতে মিলনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মিলন মারা যান।

খবর পেয়ে রাত দেড়টার দিকে ধর্মপাশা সার্কেলের এএসপি সুজন সরকারের নেতৃত্বে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ একদল থানা পুলিশ সেখানে গিয়ে ওই লাশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য লাশ সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে রবিউল মিয়া নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো দুইজনের নামে মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০