Shakil Shah
২৫ অক্টোবর ২০২০, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী নির্যাতনকারীদের আ.লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

ভোরের দর্পণ অনলাইন:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রতিক নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, এসব ঘটনায় তিনি লজ্জিত। তবে ধর্ষণ নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগের অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করে দেয়া হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেয়া হবে।

মন্ত্রী বলেন, নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ কবিরহাট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সে দিকে খেয়াল রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে হিন্দু ধর্মাবলম্বীদের বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এই দেশ আমাদের সবার।

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক কমলকান্তি মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে, সাধারণ সম্পাদক দীপক সূত্রধর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০