
শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ই মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার অপসারণ করা হয় ও হাজার হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়৷এছাড়াও বালু উত্তোলনের কাজে ২০ টি বালুর মাচা ধ্বংস করা হয়৷
উপজেলা প্রশাসনের তথ্যমতে, ইজারা বহির্ভূত স্থান ও নদীর পাড় ভেঙ্গে বালু উত্তোলন করার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০২৩ অনুসারে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশ, ব্যাটেলিয়েন আনসারসহ ইউএনও ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।