Bhorer Darpan
৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে তীব্র শীতে হতদরিদ্র মানুষের পাশে “মানবতার সিঁড়ি”

নালিতাবাড়ীতে তীব্র শীতে হতদরিদ্র মানুষের পাশে "মানবতার সিঁড়ি"

শেরপুরের নালিতাবাড়ীতে হতদরিদ্র মানুষদের শীতবস্ত্রের চাহিদা মেটাতে স্থাপন হলো মানবতার সিঁড়ি। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক “মানবতার সিঁড়ি” স্থাপন কার্যক্রমের উদ্ভোদন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারের শীতেও ভিন্নধর্মী এ আয়োজন করে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের মানবতার সিঁড়ি স্থাপন করা হয়েছে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখে। ফিতা কেটে এ কার্যক্রমের উদ্ভোদন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নালিতাবাড়ীর টিএইচও জনাব তৌফিক আহমেদ মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন  নালিতাবাড়ী পৌরসভার সম্মানিত পৌরনির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হক, দেশ টিভির জেলা প্রতিনিধি জনাব মুজাহিদুল ইসলাম উজ্জ্বল , নালিতাবাড়ী পৌরসভায় কর্মরত জমিরউদ্দীন, শাহীন ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এস.আই সোহাগ, জলি ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক কামরুন্নাহার জলি। এছাড়াও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি এবং কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয়, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক তাজবীর হাসান সিফাত, সাংগঠনিক সম্পাদক সায়মা খাতুন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মানবতার সিঁড়ি প্রসঙ্গে সংগঠনের বর্তমান প্রচার সম্পাদক নাইমুর হাসান রিফাত বলেন, বন্যার পরবর্তীতে নালিতাবাড়ীর জনসাধারণের আর্থিক অবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

এবছর শীতের শুরুতেই শীত মোটামুটি ভালোই অনুভুত হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জীবনযাপন করছে। অসহায় মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টা অতীতেও করেছি, আগামীতেও করবো। সেই প্রচেষ্টা থেকেই এবার শীতের শুরুতেই মানবতার সিঁড়ি স্থাপন করা হলো। আপনার অপ্রয়োজনীয় কাপড়/শীতবস্ত্র “মানবতার সিঁড়ি” তে রেখে যান। অসহায় মানুষেরা তার চাহিদা অনুযায়ী কাপড়/শীতবস্ত্র সংগ্রহ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০