Shakil Shah
১৪ ডিসেম্বর ২০২৪, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রদ্ধায় ও ভালোবাসায় শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্র যৌথভাবে আয়োজন করে দিবসটি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও একুশে পাঠচক্রের সদস্যদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সহকারী শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, গণমাধ্যম কর্মী রনি চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিলো তখন পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০