bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে ২ নারীসহ আহত ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নিয়ামতপুরে বিরোধীয় সম্পত্তিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে এক সংঘর্ষে দুই নারীসহ তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এ ঘটনাটি ঘটে শনিবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে। আহতরা হলেন মৃত প্রদীপের ছেলে রমি (২৯). রমির স্ত্রী তুলসী (২৮) ও রমির মা শেফালী (৪৫)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আঘোর পূর্বপাড়া গ্রামের মৃত- প্রদীপের ছেলে রমি সন্যাসি পৈত্রিক সূত্রে বাঁশ গাছসহ বিরোধীয় সম্পত্তির মালিক। দীর্ঘদিন যাবত ওই সম্পত্তিটি সে ভোগ দখল করে আসছে। কিন্তু রমি সন্যাসির চাচা একই গ্রামের মৃত- নারায়নের ছেলে নিরাঞ্জনও সম্পত্তির মালিকানা দাবী করে মাঝে মাঝেই বিরোধ সৃষ্টি করে। এ বিষয়ে ওই সম্পত্তি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ করেন। ঘটনার দিন শনিবার বিকালে নিরাঞ্জন ওই সম্পত্তিতে লোকজন নিয়ে বাঁশ কাটা শুরু করলে রমি বাধা দেয়। এতে নিরাঞ্জন (৬০), স্ত্রী মুক্তি (৫০) ও তার ছেলে রনি (২৬) কাটা বাঁশ দিয়েই রমিকে মারতে শুরু করে। এতে রমির আর্ত চিৎকারে স্ত্রী তুলসী ও তার মা শ্রীমতি সেফালী ছুটে আসলে তাদেরকেও বাঁশ দ্বারা এলোপাতাড়ী আঘাত করতে শুরু করেন তারা। এতে রমি, তার স্ত্রী ও মা শেফালী মারাত্মকভাবে জখম হন। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সম্পত্তির মালিকানা দাবীকারী রমি সন্যাসি জানান, আমার দাদার দুই ছেলে ও এক মেয়ে। পৈত্রিক সূত্রে সম্পত্তিটি আমার বাবা পায়। আমার বাবার ওয়ারিশ সূত্রে আমি প্রাপ্ত হই। কিন্তু আমার চাচা নিরাঞ্জন তা না মেনে বার বার সম্পত্তি দখলের চেষ্টা করে। ইতোপূর্বে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশও হয়েছে। সর্বশেষ এক বছর পূর্বে সম্পত্তিটি দখলের চেষ্ট করলে আমরা তাতে বাধা প্রদান করায় তারা আমাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে হাসপাতালে পাঠালে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সালিশ বসে। সেই সালিশে উক্ত সম্পত্তি আমাকে দখল করে দেন।
ওসি হুমায়ন কবিরের সাথে এ ঘটনায় যোগাযোগ করা হলে তিনি বলেন, কত লোকই তো এমন অভিযোগ নিয়ে থানায় আসে। এমন মারামারির বিষয়টি মনে নেই তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০