Ibrahim Atiullah Anik
১৮ নভেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটন নগরী কক্সবাজারে হোটেল বর্জ্যের থাবা, দায়ী ‘দি সী-প্রিন্সেস’

পর্যটন নগরী কক্সবাজারে হোটেল বর্জ্যের থাবা, দায়ী ‘দি সী-প্রিন্সেস’

পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম প্রধান সমস্যা—হোটেল বর্জ্য ব্যবস্থাপনা। এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে হোটেল ‘দি সী-প্রিন্সেস’। এই হোটেলের ময়লা পানি দীর্ঘদিন ধরে সরাসরি সৈকতে ফেলা হচ্ছে, যা পরিবেশ দূষণ এবং সৈকতের স্বাস্থ্যহানির অন্যতম কারণ। এই অনিয়ম ঠেকাতে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় পরিবেশবিদদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, হোটেল দি সী-প্রিন্সেস এর মুখোমুখি পশ্চিম পাশে সড়কের নিচ দিয়ে টানা পাইপ ব্যবহার করে হোটেলের সমস্ত ময়লা পানি সৈকতের বালিয়াড়িতে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে পানি পড়ার কারণে সেখানে কচু গাছসহ নানা গাছগাছালি জন্মে একটি ‘কচুর বাগান’-এর মতো পরিবেশ তৈরি হয়েছে। ময়লা পানি যেন সৈকতে ছড়িয়ে না পড়ে, সেজন্য বালিয়াড়িতে ছোটখাটো একটি পুকুরের সমান আকারের ডোবা তৈরি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার জানান, গভীর রাতে হোটেল কর্তৃপক্ষ ময়লা পানি ছেড়ে দেয়। সন্ধ্যার পরেও বালিয়াড়িতে পানি পড়লে চারিদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার কারণে পর্যটকদের নাকে কাপড় দিয়ে হাঁটতে দেখা যায়। এই বর্জ্য মিশ্রিত জমা পানিতে মশা-মাছি ও নানা পোকার উৎপাত বেড়েছে। ডোবায় মরা ইঁদুর, সাপ, বিড়ালের মতো বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

ড্রেন নেই, তাই সৈকতে বর্জ্য: হোটেল কর্তৃপক্ষের স্বীকারোক্তি:
এই গুরুতর অভিযোগ অকপটে স্বীকার করেছেন হোটেল দি প্রিন্সেসের পরিচালক কুতুব উদ্দিন। তিনি দাবি করেন, হোটেল সরকারকে নিয়মিত ভ্যাট, ট্যাক্স ও রাজস্ব দিলেও কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন তৈরি করে দেয়নি। তিনি বলেন, “এতবড় হোটেলের ময়লাগুলো কোথায় যাবে আপনি বলেন? ড্রেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বলেই আমি সৈকতে ময়লা পানি ছাড়তে বাধ্য হচ্ছি।”
তবে পরিচালক স্বীকার করলেও, তথ্য বলছে, কক্সবাজারের বেশিরভাগ হোটেলেই পরিবেশ দূষণ রোধের জন্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং অংশীজনদের সভায় এসটিপি স্থাপনের উপর জোর দেওয়া হলেও ফলদায়ক কোনো উদ্যোগ দেখা যায়নি।

বারবার জরিমানা, তবুও অপরাধ অব্যাহত:
হোটেল দি প্রিন্সেসের বিরুদ্ধে মালিকানা, নকশা ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনসহ নানা অভিযোগ রয়েছে। চলতি বছরের ৭ মার্চ পচা-বাসি খাবার ও তেলাপোকায় ভরপুর রান্নাঘরের অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিম খান (পর্যটন সেল) জানান, দুই মাস আগেও একই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দি প্রিন্সেস হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল এবং তারা অঙ্গীকার করেছিলেন যে এই অপরাধ আর করবেন না। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন যদি তারা আবার একই কাজ করেন তখন আমাদেরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া লাগবে।”

পরিবেশ নের্তৃবৃন্দরা অভিযোগ করে বলেন, পরিকল্পিত পর্যটন শহর না হওয়ায় নানা অনিয়ম-বিশৃঙ্খলায় হোটেল-মোটেলগুলো দায়ছাড়া ব্যবসা করছে। সমুদ্রের পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিকতা ও সমন্বয় থাকা দরকার, অন্যথায় একে অপরের উপর দায় চাপিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০