Shakil Shah
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় বিরোধের জেরে পিতা-পুত্রের হাতে যুবক খুন

পাবনায় বিরোধের জেরে পিতা-পুত্রের হাতে যুবক খুন

পাবনায় পূর্ব বিরোধের জেরে পিতা ও পুত্রের ছুরিকাঘাতে আবুল কাশেম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শালগাড়ীয়া তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে চাকুরি করতেন। 

পাবনা থানার ওসি রওশন আলী জানান, সম্প্রতি ওই এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে একই এলাকার বখাটে সামির হোসেনসহ কয়েক যুবকের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার আবুল কাশেম তার বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সামিরের বাবা লাড্ডু সুলতান তাকে দেখতে পান৷ পরে লাড্ডু সুলতান বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে চাকু দিয়ে আঘাত করতে থাকে।  

এসময় সামির ও আরো ৭-৮ জন যুবক এসে তারাও কাশেমকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। এক পর্যায়ে আবুল কাশেমের নিথর দেহ মাটিতে পড়লে লাড্ডু সুলঅতান ও চেলে সামিরসহ অন্যরা এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা থানার ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০