Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশার উপজেলা সদরের সড়কের বেহাল দশা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুরের উপজেলা গেট থেকে কপালরি মোড় হয়ে ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ যাবত সড়কটির কোন রকম সংস্কার না করায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীসহ বিভিন্ন দপ্তরে সেবা নিতে আশা জনগণ। সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এবস্থায় পথটি দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি দিয়ে চলতে গিয়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে অনেকে জানিয়েছেন। উপজেলার বিভিন্ন সড়ক দ্রæত সংস্কার হলেও রাস্তাটি কারো নজরে আসছে না বলে অভিযোগ করছেন অনেকেই। ওই সড়কে নিয়মিত বাস চালক আব্দুল করিম জানান, এই উপজেলার অন্যান্য সড়কগুলি মেরামত করা হলেও এই ব্রিজ থেকে উপজেলা সদর নিতপুর সড়কটি আজ পর্যন্ত মেরামত করা হয়নি। অনেক দিন যাবত মেরামত না করায় সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। একারণে সামান্য রাস্তার জন্য অনেক সময়ের পাশাপাশি সাবধানে গাড়ি পরিচালনা করতে হচ্ছে। এতে করে যাত্রীরাও বিরক্ত হয়ে যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের এই সড়কের দিকে কোন রকম নজর নেই। তারা ঠিক মতো নজর দিলে অনেক আগেই সড়কটি মেরামত হতো।

 

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম জানান, পোরশা উপজেলা সদরের এই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে বলে বোঝানো যাবে না। তবে রাস্তাটির ব্যাপারে আমরা মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাথে আলোচনা করেছি। খুব দ্রুত রাস্তাটি মেরামতসহ সংস্কার হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, তারা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে প্রকল্প নিয়েছেন। উল্লেখিত রাস্তাটি আগামী ১ মাসের মধ্যে মেরামত করা হবে বলে জানান। তিনি আরও জানান, মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাথে আলোচনা হয়েছে। পোরশা থেকে মহাদেবপুর পর্যন্ত সড়কটিও এ বছরের মধ্যেই সংস্কার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০