bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় কৃষি জমিতে পুকুর খনন, খাদ্যশস্য কম হওয়ার আশংকা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় কৃষি ফসলি জমির মাটি কেটে নতুন পুকুর খনন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন মৌজায় বিগত এক বছরে অসংখ্য কৃষি জমি পুকুরে  পরিনত হয়েছে। ফলে অবাধে ফসলি জমির শ্রেণি বা প্রকৃতি পরিবর্তন করে পুকুর খনন করায় খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার আশংকা করছেন স্থানীয় সচেতনমহল। কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করা যাবেনা মর্মে সরকারী নীতিমালা থাকলেও নওগাঁর শস্য ভান্ডার খ্যাত এ উপজেলার ফসলি কৃষি জমি গুলোকে গভির পুকুরে পরিণত করছে কিছু অসাধু মুনাফা ভোগী মৎসচাষি। স্থানীয় কিছু চাষি তাদের কৃষি জমিতে শ্রম ব্যায় না করে ঝামেলাহীন ভাবে অর্থ উপার্জনের জন্য মোটা অংকের টাকার বিনিময়ে পুকুর খনন করার জন্য মৎস চাষীদের কাছে তাদের কৃষি জমি লিজ দিচ্ছেন। উপজেলার ছাওড়, নিতপুর ও মশিদপুর ইউনিয়নের বিভিন্ন মৌজায় কৃষি জমিতে পুকুর খননের প্রবনতা বেশী লক্ষ করা গেছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসিনতা ও অবহেলার কারনে এই পুকুর খননের প্রবনতা আরো বৃদ্ধি পাচ্ছে। এক শ্রেণির পুকুর খননকারী কৃষকদের লোভনীয় প্রস্তাব দিয়ে দিন-রাত খননকৃত পুকুরের মাটিগুলো ইট ভাটায় বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। এতে কৃষক তার ফসলি জমির উর্বরতা হারাচ্ছেন আর অন্যদিকে পুকুর ব্যবসায়ীরা হচ্ছেন আঙ্গুল ফুলে কলাগাছ। সরজমিনে ছাওড় ইউনিয়নের কুশুককুন্ডা মৌজার বাবুপুর এলাকায় এক পুকুর খননকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ব্যবসায়ী সুমনের ম্যানেজার শফিকুলের সাথে কথা হয়। তিনি জানান, সুমন মহাডাংগা গ্রামের আব্দুল ওহাব নামের এক কৃষকের প্রতিবিঘা ১১হাজার টাকা দরে ১২বছরের জন্য ৮৮বিঘা জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন। সে জমিতে খননযন্ত্র(স্কেবেটর) দিয়ে তারা মাটি কেটে পুকুরের চারপাশে ৮-১০ফুট উঁচু করে মাটি দিয়ে পুকুরটি মৎস চাষের উপযোগী করছেন। তবে তিনি কৃষি জমিতে পুকুর খননের অনুমতি আছে কিনা তা বলতে পারেননি। পুকুর খননকারী সুমনের সাথে মোবাইল ফোনে কথা বললে তার পুকুর খননের কোন পূর্বানুমতি নেই বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, এভাবে পুকুর খনন করলে এক সময় কৃষি জমি কমে যাবে ফলে আমাদের ফসল উৎপাদন কমবে। এতে খাদ্য ঘাটতিও দেখা দিতে পারে। সুতরাং কৃষি জমিতে পুকুর খনন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে তিনি মনে করনছেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, ভ‚মি ব্যবহার নীতিমালায় কৃষি জমিতে পুকুর খনন করা যায়না। তবে কেউ আবেদন করলে তিনি ব্যবস্থা নিরেবন বলে জানান। অপরদিকে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর রশিদ মোবাইল ফোনে বলেন, করোনা সময় শেষ হলে এগুলো বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০