Shakil Shah
৪ ফেব্রুয়ারী ২০২১, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যসচিব

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

সরকার টিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি বলেছেন, ‘এ পর্যন্ত যে পরিমাণ টিকা পাওয়া গেছে, তার ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেছেন।

সরকারের হাতে এখনো ৭০ লাখ টিকা আছে। আগের পরিকল্পনা ছিল এ মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। কিন্তু হঠাৎ এ সংখ্যা ৩৫ লাখে নেমে এল। কারণ জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, ‘আমরা যে টিকা পেয়েছি, তার ব্যবহার নিশ্চিত করতে চাই। আমরা ৩৫ লাখ মানুষের টিকা দেওয়া নিশ্চিত করতে চাই। এরপর আরও টিকা এলে সেভাবে মানুষকে দেওয়া হবে।’

এদিকে করোনার টিকার নিবন্ধন সহজ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে টিকা পেতে প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র আগে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, তাদেরও নিবন্ধন নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ৫৫ বছরের বেশি বয়সী সব নাগরিক নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। এর কম বয়সী ব্যক্তিদের মধ্যে যারা অগ্রাধিকার তালিকায় রয়েছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে পারছেন না, তাদের প্রাতিষ্ঠানিকভাবে ই-মেইল করে জাতীয় পরিচয়পত্রের নম্বর পাঠাতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০