Shakil Shah
১৯ এপ্রিল ২০২৩, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাঁকা ঢাকায় এবার চুরি-ছিনতাইয়ের সুযোগ নেই: আইজিপি

ভোরের দর্পণ ডেস্ক :

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেনো নাশকতা বা চুরি-ছিনতাই না ঘটে, সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘ঈদে ফাঁকা ঢাকায় প্রতিবারই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এবার আর সেই সুযোগ নেই। জনগণের জানমাল নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ।’

আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঢাকা ফাঁকা হলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বাসা পরিবর্তনের ক্ষেত্রে বাসার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।’ এ সময় ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ না রেখে নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।’

ঈদের নামাজকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও ব্রিফিংয়ে জানান পুলিশের মহাপরিদর্শক। তিনি বলেন, ‘ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে। জামাতে সাদা পোশাকে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সংশ্লিষ্ট থানা তৎপর থাকবে।’

মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি, দুর্ঘটনা কমবে।’এ সময় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০