Shakil Shah
২০ মে ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে পায়ুপথে টয়লেট ব্রাশ ঢুকিয়ে কিশোরকে নির্যাতন

ফেনীতে পায়ুপথে টয়লেট ব্রাশ ঢুকিয়ে কিশোরকে নির্যাতন

ফেনীতে টয়লেট পরিষ্কারের ব্রাশ পায়ুপথে ঢুকিয়ে তানভির আহমেদ নয়ন (১৫) নামের এক কিশোরের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তার এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার (১৮ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলার আহমেদ শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। সোমবার (২০ মে) সকালে এ বিষয়ে মুখ খোলে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর ভাই আবদুর রহমান জানান, শনিবার কর্মস্থল থেকে জোহরের নামাজ পড়তে বের হয় নয়ন। নামাজ শেষে ফেরার পথে আহমেদ শপিং সেন্টারের নিচে অপরিচিত এক ব্যক্তি বস্তা মাথায় তুলে দিতে তার সহযোগিতা চান। সে সহযোগিতা করতে ওই সেন্টারের দোতলায় ওঠার সময় পেছনে আরও একজন অপরিচিত ব্যক্তি তার পিছু নেন। পরে তারা দুজন মিলে নয়নকে তৃতীয় তলায় তুলে হাত-পা বেঁধে যৌন নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তারা টয়লেট পরিষ্কারের কাজে ব্যবহৃত ব্রাশ পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে ব্রাশটি ভেঙে একটি অংশ পায়ুপথে থেকে যায়। পরে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে তারা পালিয়ে যান। দীর্ঘ দুই ঘণ্টা ধরে চেষ্টার পর হাতের বাঁধনটি খুলে ফেলতে সক্ষম হয় নয়ন।

নয়ন ফোন দিয়ে বিষয়টি দোকানিকে জানায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপাচারের মাধ্যমে তার পায়ুপথ থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করা হয়। অস্ত্রোপচারের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত নয়নের জ্ঞান ফেরেনি।

তানভির আহমেদ নয়ন ছাগলনাইয়া বাজারের একটি দোকানের কর্মচারী ও উত্তর যশপুর গ্রামের বাসিন্দা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০