Bhorer Darpan Online
২৩ নভেম্বর ২০২০, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় চাঁদা না দেওয়ায় সরকারী বন্দোবস্ত জমিতে ঘর নিমার্ণ কাজ বন্ধ

সোহরাব বরগুনা সংবাদদাতা: আমতলী উপজেলার, আঠারোগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি নান্নু ডাক্তার ও তার সহযোগীরা দাবীকৃত পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সরকারী বন্দোবস্ত পাওয়া জমিতে ঘর নিমার্ণ বন্ধ করে দিয়েছে তারা । আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন বন্দোবস্থ পাওয়া জমির মালিক সোহেল রানা, জুয়েল হাওলাদার ও আবু ছালেহ। এতে গত ১০ দিন ধরে ঘর নিমার্ণ কাজ বন্ধ রয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে।

জানাগেছে, ২০২০ সালে উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় ১ নং খাস খতিয়ানে ১৫৩৮ নং দাগে ব্যবসার জন্য মোঃ সোহেল রানা, জুয়েল হাওলাদার ও আবু ছালেহকে দেড় শতাংশ জমি বন্দোবস্ত দেয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অফিস। ওই জমিতে ব্যবসার জন্য গত ১১ নভেম্বর তারা ঘর নিমার্ণ কাজ শুরু করেন। নিমার্ণ কাজ শুরুতেই আঠারোগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ নান্নু ডাক্তার ও তার সহযোগীরা পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করেন। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করে সোহেল রানাসহ অন্যরা। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকলীগ নেতা ও তার সহযোগীরা নিমার্ণ শ্রমিক মজিবর মুন্সিকে মারধর করে কাজ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে সোহেল রানা বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ ও সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমতলী সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্নাকে নির্দেশ দেন। শ্রমিকলীগ সভাপতি ও তার সহযোগীদের কারনে গত ১০ দিন ধরে নিমার্ণ কাজ বন্ধ রয়েছে। এদিকে ওই জমির সামনে শ্রমিকলীগ নেতার ভাই পান্নু ডাক্তার ও তার ভাইয়ের ছেলে সোহাগ অস্থায়ী ঘর তুলে জমি দখল করে রেখেছেন।

এ বিষয়ে বন্দোবস্ত পাওয়া জমির মালিক জুয়েল হাওলাদার ও আবু ছালেহ বলেন,বন্দোবস্ত পাওয়ার পরও শ্রমিক লীগ সভাপতি নান্নু ডাক্তার ও তার সহযোগীদের বাধাঁর কারনে কাজ করতে পারছি না। তারা জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়েছে।

সোহেলা রানা বলেন, শ্রমিক লীগ সভাপতি নান্নু ডাক্তার ও তার লোকজন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দেওয়ায় ঘর নিমার্ণ কাজ বন্ধ করে দিয়েছে।
আঠারোগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মোঃ নান্নু ডাক্তার চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, ওই জমিতে পূর্বে ডাকঘর ছিল। তাই কাজ বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, আমার ভাই ও ভাইয়ের ছেলে যে ঘর তুলেছে তা প্রয়োজনে ভেঙ্গে ফেলা হবে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সার্ভেয়ার ইকবাল হোসেন বলেন, যথা নিয়মে ওই জমি তিন জনকে বন্দোবস্ত দেয়া হয়েছে। তাদের ওই জমিতে ব্যবসার জন্য ঘর নিমার্ণের নির্দেশ দেয়া হয়।
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, সরকারী জমি সরকার ডিসিআর দিয়েছে এখানে কোন ব্যক্তির হস্তক্ষেপ থাকার কথা না। নান্নু ডাক্তার কিভাবে কাজ বন্ধ করে দিয়েছে তা আমার বোধগম্য নয়।
গাজীপুর ফাড়ির ইনচার্জ (ওসি) হালদার অর্পিত ঠাকুর বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০