Shakil Shah
১৭ জানুয়ারী ২০২৩, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে নাটোর জেলার বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির মালঞ্চি বাজারের অস্থায়ী কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওই কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির নেতারা বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। তেল, চাল, ডালসহ সবকিছুর দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। মানুষ পেট ভরে খেতে পারছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবানা মামলা দিয়ে আটক করা হচ্ছে। নেতাকর্মীদের আটকের মাধ্যমে তাদের এই আন্দোলনকে ঠেকানো যাবে না। বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রæত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। ওই সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক নেক বর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাইনুল হোসেন, পৌর যুবদলের আহŸায়ক মোক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক লিটন আলী, পৌর ছাত্রদলের আহŸায়ক মোতালেব হোসেন পান্না প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০