Online Desk
৪ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরন সমূহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ হলরুম-এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এফ আরটি প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, নেটওয়ার্ক প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেন।

প্রকল্পের বিগত বছরের অর্জন সমূহ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার। এছাড়া কর্মশালা থেকে প্রত্যাশা ও টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের বিভিন্ন ধরণ নিয়ে আলোচনা করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (ইয়ুথ হাব মোবিলাইজেশন) ওবায়েদুল্লাহ আল ইমন।

কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্যের ফিল্ড সুপারভাইজার মুজাহিদুল ইসলাম এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য, এনজিও প্রতিনিধি ও যুব সদস্যরা।

কর্মশালার উদ্দেশ্য ছিল উন্নয়ন স্থায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা সুদৃঢ় করা এবং এর ব্যবহারিক প্রয়োগে যৌথ বোঝাপড়া তৈরি করা।

আলোচনায় প্রাতিষ্ঠানিক, আর্থিক, নেতৃত্ব ও নেটওয়ার্কভিত্তিক স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। প্রকল্প-পরবর্তী সময়ে বিভিন্ন স্টেকহোল্ডারের ভূমিকা ও দায়িত্ব চিহ্নিত করার ওপরও জোর দেওয়া হয়।

কর্মশালায় একটি যৌথ টেকসইতা ভিশন ও রূপান্তর রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সদস্য মাহফুজ মাঝি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০