Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার হাতে ছেলে খুন, পালাতে গিয়ে ধরা

ভোরের দর্পণ ডেস্কঃ

নেত্রকোনায় আরাফাত নামে আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনায় এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রাখে। পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।

সিংহের বাংলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাত নামের আট বছরের শিশুকে পিটিয়ে হত্যা করেছে বাবা এরশাদ মিয়া। এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি কান্দুলিয়ায় বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আট বছরের ছেলেসন্তান রেখেই পারিবারিক কলহের জের ধরে ইতিমধ্যেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সুবাদে স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করে আসছিল।

কিন্তু শনিবার আবার এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গলা টিপে মেরেছে খবর পেয়ে আসামিকে গ্রেফতার করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০