২৩ এপ্রিল ২০২০, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেশিরভাগ দেশ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার প্রকোপ এখনই শেষ হচ্ছে না। মহামারি এই ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন। কেননা বেশিরভাগ দেশ এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। করোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার পেরোনোর পর এমন সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়সেস। বিশ্বব্যাপী অনেক দেশ যখন অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা শুরু করেছে তারই প্রেক্ষিতে স্পষ্ট এই সতর্কবার্তা দিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী টেড্রোস আধানম সংবাদ সম্মেলনে বলেন, ‌‘বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো ভুল করা যাবে না; আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে। পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’

মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাস ২৬ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৮৪ হাজারের বেশি। কিন্তু অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে দেশগুলো লকডাউন শিথিল করাসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০