Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র‍্যাব-৯ ও বিজিবি’র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মশলা, চাল এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

আজ সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এ এস পি শহীদুল ইসলাম সোহাগ , তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টার সময় র‍্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং ২৫ বিজিবি (সরাইল)-এর একটি যৌথ দল নাসিরনগর উপজেলার ফান্দাউক মোড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ কেজি জিরা (মূল্য ২৭ লাখ টাকা) এবং ৫৫০ কেজি চাউল (মূল্য ২৭ হাজার ৫০০ টাকা)। এছাড়াও চোরাচালানে ব্যবহৃত ১৫ লাখ টাকা মূল্যের একটি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান , উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার আখাউড়া শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান রোধে র‍্যাব-৯-এর এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০