Shakil Shah
২৬ ডিসেম্বর ২০২২, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে আনন্দ উল্লাসে বড়দিন পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের ৬টি খ্রিস্টান ধর্মপল্লীতে আনন্দ উল্লাসে খ্রিস্ট সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। রবিবার সকাল ৭টা ও ৯টায় উপজেলার সবচাইতে বড় ধর্মপল্লী বনপাড়ার লুর্দের রানী মারীয়া ক্যাথলিক গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা (খ্রিস্টযাগ) অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা এ খ্রিস্টযাগ পরিচালনা করেন। বড়দিন উপলক্ষে উপজেলার গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল রুপে । আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর সড়কগুলো। এছাড়া আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনা। ধর্মপল্লীর বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারের তারা তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে। সাজানো হয়েছে প্রতিকৃতি গোশালা, যেখানে যীশুখ্রিস্ট জন্ম লাভ করেছিলেন। বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কীর্তন প্রতিযোগিতা। বাড়ি বাড়ি চলেছে পিঠা উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বড়দিন উপলক্ষে বিভিন্ন ধর্মপল্লী ও গির্জা পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০