Online Desk
২ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, বিদায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা

মনোহরদী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, বিদায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। রবিবার বিকেলে মনোহরদী প্রেসক্লাবের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার সকালে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মনোহরদী প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভারের মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হউন।

নতুন কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কণ্ঠ), সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন), সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. রায়হান উদ্দিন বাচ্চু (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ (দৈনিক নয়া দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (একুশে টিভি) এবং দপ্তর সম্পাদক রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশের প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলার প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদের প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম এবং দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নুর এবং সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানকে তাদের দায়িত্ব পালনকালে অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় মনোহরদী প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, প্রেসক্লাবকে সকল সাংবাদিকের জন্য একটি পেশাগত ও ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকদের কল্যাণ ও মনোহরদীর উন্নয়নমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের ওপরও জোর দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, মনোহরদীর সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০