Shakil Shah
৩১ ডিসেম্বর ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা মরদেহ 

মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা মরদেহ

মাগুরার মহম্মদপুরে দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পানিঘাটা গ্রামের মন্জুরুল মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩) ও হৃদয় মোল্লা (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে সবুজ ও তার ভাই হৃদয়কে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের একটি মাঠে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ ও মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর তার ছোট ভাই হৃদয় শিক্ষার্থী ছিল।

মহম্মদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০