Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। নিহতের পরিচয় ছিল অজ্ঞাত এবং মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হওয়ায় তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখমণ্ডল বিকৃত করা হয়েছিল এবং ঘটনাস্থলে সুস্পষ্ট কোনো আলামত না থাকায় তদন্তের প্রাথমিক পর্যায়ে রহস্য আরও ঘনীভূত হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত ব্যক্তি হলেন সিরাজ সরদার (৫৬), তিনি মাদারীপুর সদর থানার দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তের একপর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। নিবিড় তদন্ত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ’ অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০