Shakil Shah
৮ এপ্রিল ২০২১, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

ভোরের দর্পণ ডেস্ক:

বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় মঞ্জুরুল হক (২৫) নামে এক ইমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিকটিমের বাবা গত বুধবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করলে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি মসজিদের ইমাম মঞ্জুরুলকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বিকেলেই ভিকটিম ওই মাদ্রাসাছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মঞ্জুরুল হক কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী ফকির বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইমাম মঞ্জুরুল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বুধবার (০৭ এপ্রিল) ভোরে দিগলী গ্রামের একটি জঙ্গলে বাঁশঝাড়ের নিচে ধর্ষণ করে। থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।

এদিকে মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম ওই মসজিদে ইমামতি করার পাশাপাশি ভোরে স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। এরই সুবাদে ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। বুধবার ভোরে ওই ছাত্রীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে ধর্ষণের ঘটনাটি দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে দৌড়ে পালিয়ে যায় মঞ্জুরুল।

সংবাদ পেয়ে ওই দিনই ইমাম মঞ্জুরুল হককে দিগলী গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ইমামকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঞ্জুরুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০