১ মে ২০২০, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেস ভাড়া মওকুফে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান’

ইবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার স্বল্পতার কারনে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে থাকতে হয় ক্যাম্পাস পার্শ্ববর্তী ভাড়া বাসা বা মেসগুলোতে। করোনাভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিজ বাসায় অবস্থান করলেও তাদেকে ভাড়ার জন্য চাপ দিচ্ছেন অনেক মেস মালিক। 

শিক্ষার্থীদের অনেকে টিউশনি ও পার্ট টাইম জব হারিয়ে এবং পরিবারের উপার্জনক্ষম সদস্য কর্মহীন থাকায় আর্থিক সমস্যার মাঝে মেস ভাড়ার জন্য চাপ আরোও অধিক দুর্ভোগে ফেলেছে। 

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে জেলা প্রশাসনকে সাথে নিয়ে মেস ভাড়া মওকুফের উদ্যোগ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২২ শতাংশের মতো শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। বাকি প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা, কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে বাসা/ মেসে থাকে। বাসা/ মেসে অবস্থানকারী এই শিক্ষার্থীদের বড় অংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। যারা টিউশন বা পার্ট টাইম জব করে নিজের পড়ালেখার খরচ চালায়। বর্তমানে টিউশন বা অন্য যে সকল উপার্জনের মাধ্যম রয়েছে তা বন্ধ থাকায় তারা নিজেরাই পরিবার নিয়ে চলতে পারছে না।

নেতৃবৃন্দ বলেন, এদিকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এমতাবস্থায় এই শিক্ষার্থীদের পক্ষে লকডাউন কালীন বাসা/ মেস ভাড়া দেয়া সম্ভব নয়। আমরা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে অবগত হয়েছি যে, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা, কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বাসা/ মেস মালিকগণ শিক্ষার্থীদের ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন।

এমতাবস্থায় বাসা/ মেস ভাড়া দেয়া শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান রাখছি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনকে সাথে নিয়ে বাসা/ মেস মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে লকডাউন কালীন বাসা/ মেস ভাড়া মওকুফে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

এর আগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, 'বর্তমান পরিস্থিতে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমি চাইবো জেলা প্রশাসন বিষয়টি সহানুভূতির সাথে দেখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০