Bhorer Darpan
২১ অগাস্ট ২০২৪, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে চারটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর

মৌলভীবাজারে চারটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে আবারও মৌলভীবাজারের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার চারটি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় নদ-নদীর পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে বন্যার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পরেছেন মানুষজন।

বুধবার (২১ আগস্ট) ভোর রাত থেকে জেলা সদরসহ সাতটি উপজেলায় মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বুধবার (২১ আগস্ট) দুপুর ৩টায় মনুনদের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৮০ সে.মিটার, মনুনদের রেলওয়ে ব্রীজে পানি ১১৮ সে.মিটার, ধলাই নদী রেলওয়ে ব্রীজে পানি ৫ সে.মিটার ও জুড়ী নদীতে ১৭৭ সে.মিটার ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৩ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে মৌলভীবাজারে দ্বিতীয় দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে মৌলভীবাজার। ইতোমধ্যে টানা বৃষ্টিপাতের ফলে জুড়ি, কুলাউড়া ও বড়লেখার হাওরের পানিও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে রাজনগর উপজেলার একামধু ও ভাঙ্গারহাটহাট গ্রামে মনুনদের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

পাউবো ও স্থানীয় বাসিন্দারা জানান, গেল কয়েকদিন থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলা সবক’টি নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর অবস্থান করছে। জেলার রাস্তাঘাট ও নিম্নাঞ্চলের বাসা-বাড়িতে পানি উঠতে শুরু করেছে। জেলার বেশ কয়েকটি জায়গায় নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা।

এছাড়াও জেলা সদরসহ রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী উপজেলার নানা জায়গায় লোকালয়ে ও ফসলি জমিতে পানি প্রবেশ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, চলমান বৃষ্টিতে রোপা আমন ধান ১৩৪৪ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতিও নিরূপণ চলছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, জেলার কোথায়ও এখনও নদীভাঙন না থাকলেও ধলাই নদীর ৪টি স্থানে বাঁধ চরম ঝুঁকিতে আছে। তারা সতর্ক নজরদারি রাখছেন। সব প্রস্তুতিও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০