৬ মে ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন আরও নাজুক হচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়টির দেওয়া হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৭০ হাজার ১১৫ জন। চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাতে উদ্বেগ আরও বেড়েছে।

সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১১ লাখ ৯২ হাজার ১১৯ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে; ৩০ হাজারের কিছু বেশি।

তবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ২১ হাজার রোগীর ২৫ হাজার ৭৩ জন মারা গেছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।

নিউইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তালিকায় তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭০ হাজারের প্রায় ৪১শ মারা গেছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকায় উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট। দেশের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তোড়জোর চালাচ্ছেন তিনি।

লকডাউন প্রত্যাহার করতে হলে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে মন্তব্য করে ট্রাম্পের তোপের মুখে পড়েছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ট্রাম্পের বক্তব্য, যথেষ্ট পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। এর বেশি প্রয়োজন নেই। সামনে নির্বাচন তাই ব্যবসা-বাণিজ্য চালুর জন্য মরিয়া ট্রাম্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০