Admin Panel
২৯ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Rajshahi University of Engineering & Technology (রুয়েট)-এ অনুষ্ঠিত PSREF Industrial Energy Challenge 2026 (Private Sector Renewable Energy Forum)-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের দুটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে “Team Greenery Grid” দ্বিতীয় রানার-আপ (2nd Runner-Up) হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতার কেস স্টাডি পর্বে দলটি “SilkGrid” শীর্ষক একটি উদ্ভাবনী প্রস্তাবনা উপস্থাপন করে। এই প্রস্তাবে রাজশাহীর সিবগঞ্জ উপজেলার ২৮টি রেশম বুনন ইউনিটের জন্য ক্লাস্টারভিত্তিক সোলার-বায়োমাস হাইব্রিড নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল তুলে ধরা হয়। গবেষণাধর্মী ও প্রয়োগযোগ্য এই ধারণাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে ওঠে।

দলের সদস্যরা হলেন—তানভীর ইসলাম তন্ময় (৩৩তম ব্যাচ), এমডি. সারাফাত রহমান (৩৩তম ব্যাচ), তুষার ইমরান (৩৩তম ব্যাচ), শাহাদাত হোসেন (২৯তম ব্যাচ) এবং রাবেয়া খাতুন (৩৩তম ব্যাচ)।

উল্লেখ্য, প্রতিযোগিতাটির আয়োজন করে Centre for Policy Dialogue (CPD)-এর Power & Energy Study এবং Institute of Energy and Environmental Studies (IEES), রুয়েট।

এই অর্জন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, গবেষণামূলক দক্ষতা এবং সমন্বিত দলগত কাজের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০