Shakil Shah
৭ নভেম্বর ২০২০, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুহিয়ায় কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রুহিয়া থানাধিন ৫টি ইউনিয়নে যথাক্রমে ১নং রুহিয়া, ২ নং আখানগর, ১৪ নং রাজাগাঁও, ২০ নং রুহিয়া পশ্চিম ও ২১ নং ঢোলার হাট ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর ৪০ দিন ব্যাপি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উক্ত কাজের উদ্বোধন করেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ।

১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হালিমা খাতুন, মইনুল হক ও রেজাউল ইসলাম প্রমুখ। ১৪নং রাজাগাঁও ইউনিয়নের কদম বাগান সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ। ২১ নং ঢোলার হাট ইউনিয়নে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায়, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায়, ইউপি সদস্য হরিশ চন্দ্র রায়, দীপেন চন্দ্র রায়, প্রদীপ কুমার রায় প্রমুখ। ২নং আখানগর ইউনিয়নের কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করেন অনিল কুমার সেন। এসময় রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য ফরিদা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০