Online Desk
২ মার্চ ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও হলুদবীজ বিতরণ

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও হলুদবীজ বিতরণ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির লংগদুতে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ(১) মৌসুমে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও হলুদবীজ বিতরণ করা হয়েছে।

২ মার্চ (সোমবার) সকাল ১১টায় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান (বাবু), উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং কৃষক পরিবারের সদস্য-সদস্যাগণ।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতত কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি মাঠ পর্যায়ের কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা দানের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৩৫ জন কৃষকের প্রত্যেককে ১০০ কেজি করে বারি জাতের হলুদ বীজ এবং ১০ কেজি করে সার প্রদান করা হয়। এসব উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উপকারভোগী কৃষকরা জানান, সময়মতো উন্নত মানের বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন ব্যয় কমবে এবং ফলন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০