Shakil Shah
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে আগুনে দাদি-নাতির মৃত্যু

শেরপুরে আগুনে দাদি-নাতির মৃত্যু

শেরপুরে বসত ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে দাদি ও নাতির মৃতু হয়েছে। এসময় আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়লে চারটি গরুও মারা যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পয়েস্তিরচর এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও নাতি শরিফ (৭)। ফিরোজা বেগম একই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী। 

স্থানীয় বাসিন্দারা জানান, ফিরোজা বেগমের বসত ঘরে আগুন দেখতে পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসকে খরব দেন স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শরিফের লাশ উদ্ধার করে। এসময় আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফিরোজা বেগমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। 

শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতন্তে লাশ দাফনের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০