২৪ এপ্রিল ২০২০, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিলো পুলিশ

শেরপুর প্রতিনিধি : করোনার এই সময়ে শ্রমিক অর্থ সংকটে ভোগা কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিলো শেরপুর জেলা পুলিশ।সদর উপজেলা বাজিতখিলার বালিয়া গ্রামের কৃষক ছামেদুল হকের ৪০ শতক জমির ধান কাটা হয়। বিকেলে নকলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক আবু রায়হানের ৬৫ শতক জমির পাকা ধান কাটা হয়।

জেলা পুলিশের মহতি কাজে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। ধানকাটা উৎসবের সূচনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ছাত্রলীগের সভাপতিসাধারণ সম্পাদক সহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

পুলিশ স্বেচ্ছাসেবীরা ধান কেটে দেওয়ায় খুশি কৃষক ছামেদুল হক। তিনি বলেন, বোরো ধান আবাদে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। হাতে তেমন টাকা ছিল না। তাঁর উপর শ্রমিকের অভাব। এর ফলে ধান কাটা সম্ভব হচ্ছিলনা। এমন সময় পুলিশসহ অন্য ছাত্র ভাইয়েরা পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দান কাটার ফলে তার অন্তত: ১২ হাজার টাকা সাশ্রয় হয়েছে বলেও তিনি জানান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রজেউল করিম রেজা বলেন, দেশের এই দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ অতীতের ধারাবাহিকতায় এবারও জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শেরপুর জেলা ছাত্রলীগ শহর থেকে গ্রাম পর্যন্ত স্বেছাসেবক বাহিনী গঠন করে পুলিশের সাথে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি কৃষকের ধান কাটতে পেরে আমরাও খুশী।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশ এখন স্থবির। এই পরিস্থিতিতে শেরপুর জেলায় বোরো ধান পাকতে শুরু করেছে। কিন্তলকডাউনের কারণে শ্রমিক সংকটে অনেক কৃষকই ধান কাটতে পারছেন না। তাই জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যসহ স্থানীয় স্বেছাসেবী সংগঠনের সদস্যরা স্বেছাশ্রমের ভিত্তিতে কৃষকের বোরো ধান কেটে দিচ্ছেন। যখনই যে কৃষক ধান কাটা সমস্যায় পড়বেন, তাৎক্ষণিক জেলা পুলিশকে জানালে তাঁর ধান কেটে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০