Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে অজ্ঞাত যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

শ্রীপুরে অজ্ঞাত যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত (১৮) এক যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আশপাশের শতশত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় করছে। তারা প্রত্যেকেই এ ধরনের ঘটনার ক্ষোভ প্রকাশ করছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এমসি বাজার-সাতখামাইর সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড় সংলগ্ন (বৃন্দাবন) এলাকায় লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

টেংরা গ্রামের গ্রাম পুলিশ শরিফ মিয়া বলেন, সকাল ৮টার দিকে ওই সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড়ের দোকানদার ফোনে আমাকে জানায় সড়কের পাশে আগুনে পোড়া লাশ পড়ে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, গজারি বনের ভিতর দিয়ে যাওয়া সড়কের ওই স্থানে মানুষের কোনো বসবাস বা চলাফেরা নাই। সন্ধ্যার পর থেকেই ভীতিকর অবস্থা দেখা যায়। ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবকককে দুর্বৃত্তরা অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে পুড়িয়েছে। লাশের গলায় একটি দড়ি বাঁধা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা হত্যার পর তার দুই হাতের আঙ্গুল কেটে ফেলে পড়ে কাঁঠাল পাতাসহ শরীরের উপরে প্রেট্রোল ঢেলে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়। লাশের শরীর ধরলেই মাংস ছুটে আসছে। যারা এ কাজটি করেছে তারা অজ্ঞাত ওই যুবকের দুই হাতের আঙ্গুলটিও কেটে ফেলেছে। এতেই বুঝা যায় দুর্বৃত্তরা দুর্ধর্ষ পেশাদার খুনী হতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, সকাল ৮টার দিকে সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আনুমানিক ১৮ থেকে ২০ বছর যুবকের আগুনে পুড়ানো লাশ সড়কের পাশে পড়ে রয়েছে। লাশের সুরতহালে দেখা যায় শুকনো পাতা দিয়ে এবং সাথে দাহ্য পদার্থ শরীরে ঢেলে লাশের গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) ঘটনাস্থলে আসছে। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে। থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করবো এবং পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোন লোক মিসিং আছে কিনা সেটা আমরা খবর নিয়ে দেখবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০