Online Desk
১৭ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে জুতা লুটপাট করে বিক্রির অভিযোগ

শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে জুতা লুটপাট করে বিক্রির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জুতা ব্যবসায়ী শামসুদ্দিনের তালাবদ্ধ দোকান থেকে প্রায় এক লাখ টাকার মালামাল (জুতা) লুট করার অভিযোগ উঠেছে কৃষকদল নেতার বিরুদ্ধে। তবে কৃষকদল নেতা বলছেন তিনি ওই ব্যবসায়ীর কাছে টাকা পাবেন। পাওনা টাকা না দিয়ে সে দোকান বন্ধ করে রেখেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ওই ব্যবসায়ী শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী শামসুদ্দিন শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি কেওয়া বাজারের ইজারাদারদের কাছ থেকে বিধি মোতাবেক সরকারি বিট ভাড়া নিয়ে তিন বছর যাবত জুতার ব্যবসা করে আসছে।

অভিযুক্তরা হলো একই এলাকার ফজলু রহমানের ছেলে এবং শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি এহসানুল হক রাসেল (২৭), সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৩৫) এবং মৃত হাতেম আলীর ছেলে স্বেচ্ছাসেবক দলের কর্মী আমান মন্ডল (২৬)।

ভুক্তভোগী শামসুদ্দিন থানায় লিখিত এজাহারে উল্লেখ করেন, শারিরীক অসুস্থতার কারণে তিনি প্রায় দেড় মাস যাবত দোকান বন্ধ রেখে চিকিৎসা নিচ্ছেন। রবিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে অভিযুক্তরা তার দোকানের বেড়া খুলে প্রায় এক লাখ টাকার মালামাল (জুতা) লুটে নেয়। ওইসব মালামাল তারা কেওয়া বাজারেই জাকিয়া জান্নাত সু-গ্যালারীর মালিক এনামুল সরকারের কাছে ৬০ জোড়া জুতা ৯ হাজার টাকায় বিক্রি করে। তিনি আরো বলেন, অভিযুক্তদের ভয়ে আমি স্বাধীনভাবে ব্যবসা করতে পারি না। তাদের হুমকির কারণে আমি দোকানে যেতে পারি না।

জাকিয়া জান্নাত সু-গ্যালারীর মালিক এনামুল সরকার জুতা কেনার কথা স্বীকার করেন বলেন, রাসেল এবং ইসমাইল হোসেন আগেই আমাকে জানায় তারা কয়েক জোড়া জুতা বিক্রি করবে। আমি যেহেতু জুতার ব্যবসা করি তাই তাদের প্রস্তাবে জুতা কেনার জন্য রাজি হই। পরে তারা আমার দোকানে ৬০ জোড়া জুতা নিয়ে আসে। তাদের কাছ থেকে ১৫০ টাকা দরে ৬০ জোড়া জুতা ৯ হাজার টাকায় কিনে রাখি। জুতাগুলো এখনো আমার দোকানে আলাদাভাবে রাখা আছে।

শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি অভিযুক্ত এহসানুল হক রাসেল বলেন, আমি জুতা ব্যবসায়ী শামসুদ্দিনের কাছে টাকা পাব। সে আমার পাওনা টাকা না দিয়ে দুই-তিন মাস যাবত দোকান বন্ধ করে রেখেছে। আমার সাথে কোনো ধরনের যোগাযোগও করছে না। পরে আমি তার দোকান থেকে জুতা বের করে কেওয়া বাজারের জাকিয়া জান্নাত সু-গ্যালারীর মালিক মোহাম্মদ এনামুলের কাছে ৬০ জোড়া জুতা ৯ হাজার টাকায় বিক্রি করি।

শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ডা: মুজাহিদুল কবির বলেন, এরকম একটি ঘটনা আমি শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের বিষয়ে পৌর কৃষক দলের আহ্বায়ক শাজাহানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন এবং তিনি ভালো বলতে পারবেন বলে জানান।

শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাজাহান বলেন, আমি আপনার (সাংবাদিকের কাছে) মাধ্যমে এই মাত্র বিষয়টি শুনলাম। আমি আগে পরে কিছুই জানিনা। তবে যেহেতু বিষয়টি জানতে পারলাম আমি খোঁজ নিয়ে বিস্তারিত জানবো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০