Online Desk
১০ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামী স্বামী রতন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১, র‌্যাব-৯ এবং র‌্যাব-১৪।

পরে তার সহযোগী মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী আনোয়ারা খাতুন এবং রুনা আক্তারকে গ্রেফতার করে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হবে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান বিষিয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামী নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে ভিকটিমের স্বামী রতন মিয়াকে (৪৮), তার সহযোগী মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী তাঁর প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০) গ্রেফতার করে। এদের মধ্যে রবিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সুনমাগঞ্জ জেলা সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামী রতন মিয়াকে এবং সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা জেলা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এবং র‌্যাব-৯ (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ মার্চ) রাতে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ (মিডিয়া) সুপার শাহ আলম জানান, শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে ভিকটিম রুমা আক্তার নতুন কাপড় নিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশে আকবরের বাসায় যায়। ওই বাসার আনোয়ারের স্ত্রীর কাছে জামা বানানোর অর্ডার দিয়ে বাসায় ফিরছিলেন। আসামী রুনা আক্তারের ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছলে প্রধান আসামি রতন মিয়া এবং সহযোগী তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন ও তাদের মেয়ে রুনা আক্তার পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম রুমা আক্তারের পথরোধ করে। এক পর্যায়ে রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তারকে মৃত ঘোষনা করেন। পরদিন শনিবার (৭ মার্চ) ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানার মামলা রুজু করে। হত্যাকান্ডটি আমলে নিয়ে আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে রবিবার (৮ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় যৌথ আিভযান চালিয়ে র‌্যাব সদস্যরা আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পোশাক শ্রমিক রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১০

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১১

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১২

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৩

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৪

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৬

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৭

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১৮

লালপুরে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

১৯

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

২০