Shakil Shah
২২ সেপ্টেম্বর ২০২১, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংক্রমণ কমলেও কোভিড চলে যায়নি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে এসেছে তার মানে এই নয় যে, বাংলাদেশ থেকে কোভিড চলে গেছে। স্বাস্থ্যবিধি না মানলে আবারও সংক্রমণ বাড়তে পারে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, আমাদের পজিটিভ রেট ৫ শতাংশের নিচে নেমে এসেছে। তার মানে এই নয় যে, বাংলাদেশ থেকে কোভিড চলে গেছে। আমরা খেয়াল করেছি, অনেকেই মাস্ক পরছেন কিন্তু সঠিকভাবে পরছেন না। নাকের নিচে পরছেন অথবা ঠিকভাবে পরছেন না। সংক্রমণরোধে সবাইকেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রোবেদ আমিন বলেন, করোনা শনাক্তের হারে আমরা ভালো অবস্থানে এসেছি এবং এই ভালো অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যেতে চাই। আমরা ৫ শতাংশেও খুশি নই। বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটিকে শূন্যতে নিয়ে আসতে চাই। সেই শূন্য অবস্থানে রাখতে চাই ২ থেকে ৩ সপ্তাহ। তবেই হয়তো আমরা বলতে পারব, আমরা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে আমরা তুলনামূলকভাবে দেখতে পাই, আমাদের কিউমেলিটিভ শনাক্ত ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। আমাদের কিউমেলেটিভ মৃত্যু ২৭ হাজার ২২৫ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। এই সংখ্যা বিশ্বের অন্যান্য দেশে অনেক বেশি। যেমন- যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১৩ লাখের ওপর কেস আছে। রাশিয়াতে ৩০ হাজারের ওপর কেস আছে, ব্রাজিলে ১১ হাজারের ওপর কেস আছে এবং আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে প্রায় প্রতিদিনই ৩০ হাজারের ওপর শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে, তার মধ্যেও বাংলাদেশের অবস্থান ভালো। আমাদের টেস্টের সংখ্যাও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। আমরা অনেক টেস্ট করতে সক্ষম হয়েছি। প্রথম থেকে হিসাব করা হলে ৯৪ লাখের ওপর টেস্ট করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০