Bhorer Darpan
১ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন নালিতাবাড়ীর মৃৎশিল্পীরা

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন নালিতাবাড়ীর মৃৎশিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের সীমান্ত ঘেষা নালিতাবাড়ীর মৃৎশিল্পীরা।

০৩ ফেব্রুয়ারি পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পূজা। তাই মৃৎশিল্পীরা এখন মাটি,খড়,সুতলি আর বাঁশ দিয়ে সরস্বতী পুজার প্রতিমা তৈরীতে ব্যস্ত। ইতিমধ্যে প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ।  রঙ আর তুলি আঁচড়ের কারুকার্য প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত কারিগররা। শেষে চলবে প্রতিমা বেচা- বিক্রি। এই বেচা-বিক্রি চলবে,পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত।

সরজমিনে উপজেলার লোকনাথ মন্দির ও কালী মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এখানে তৈরী হচ্ছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দের প্রতিমার অর্ডার দিতেও বেড়েছে ক্রেতাদের আনাগোনা।

প্রতিমা তৈরীর সরঞ্জামাদির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রি করে লাভ কম হলেও থেমে নেই মৃৎশিল্পীদের আদি পেশাদারি এ কাজ। সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এ হিন্দুধর্মবালম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করেন অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

প্রতিমা তৈরীর মৃৎশিল্পী নিবারণ পালে’র সাথে কথা বলে জানা গেছে, আকারভেদে প্রতিটি প্রতিমা বিভিন্ন মুল্যে বিক্রি করা হয়। লাভ কম হলেও মুজুরির টাকা উঠায় মৃৎশিল্পীরা তাদের বাপ-দাদার আদি পেশা ও ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। তবে এবারের প্রতিমা তৈরিতে লাভ আগের দিনগুলো তুলনায় অনেক কম। দেশের পরিস্থিতি ভালো না থাকায় পুজার পরিমাণ কমেছে এই উপজেলায়। এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় আমরা প্রতিমা তৈরি করে তা বিক্রিতে তেমন লাভের মুখ দেখছি না। 

সরস্বতী প্রতিমা অর্ডার দিতে আসা  প্রমোদ সাহা,জয় সাহা জানালেন, প্রতি বছরে মতো এবারও বাড়িতে ও মহল্লায় সরস্বতী পূজা উদযাপন করবে তারা। তাই পছন্দের প্রতিমা ক্রয়ের জন্য অর্ডার দিতে এসেছে। বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় তাদের আয়োজনের কমতি নেই বলেও জানালেন।

প্রতিম তৈরীর আরেক কারিগর মৃৎশিল্পী সুশান্ত পাল বলেন, ‘প্রায় ছোট বয়স থেকেই এই কাজ করছি। প্রতিমা তৈরির কাঁচামাল বা জিনিসপত্রের দাম বেশী হওয়ায় অনেকে এই পেশা ছেড়ে দিয়েছে। লাভ কম তবুও বাপ-দাদার পেশা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনো বিভিন্ন পূজায় প্রতিমা তৈরীর কাজ করছি। এক পেশায় এখন সংসার চলার কোনোমতো উপার্জন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০