Bhorer Darpan
২১ ডিসেম্বর ২০২৪, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক দেখে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি 

সাংবাদিক দেখে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি 

সংবাদ সংগ্রহে মটরসাইকেলে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। অন্যদিকে আরেকটি মোটরসাইকেল চালিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে একই পথে মাদক পাচারকারী। সাংবাদিকের গাড়ী দেখে গাড়ীর গতি বাড়িয়ে ফেলে মাদক কারবারি এবং এক পর্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।  ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে।

তৎক্ষনাৎ কোনো উপায় না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। শুক্রবার (২০ ডিসেম্বর) শেষ বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর  দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।

থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০