Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভার ও আশুলিয়া যেন ধূলোর রাজ্য, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য

সাভার ও আশুলিয়া যেন ধূলোর রাজ্য, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় একদিকে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর জলাবদ্ধতা থেকে সৃষ্ট খানাখন্দকে শুকনো মৌসুমে ধুলোবালির রাজ্যে পরিণত হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় রাস্তার ইট, খোয়া, পাথর উঠে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

কার্পেটিং উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। রাস্তার গর্তের মাটি, ইটের গুড়ো, ধুলা-বালিতে ধুলোময় হয়ে পড়েছে। সরকারি পদক্ষেপের পাশাপাশি নিজেরা সচেতন না হলে অদূর ভবিষ্যতে একদিকে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়বে, অন্যদিকে এ অঞ্চল বসবাসে অযোগ্য হয়ে পড়তে পারে বলে এমনটাই মনে করেন স্বাস্থ্যবিদ ও পরিবেশবিদরা।

ধূলোবালি আর বাসাবাড়ি ও কারখানার বর্জ্য শুকিয়ে বাতাসে মিশে বায়ু দুষণ হচ্ছে। ফলে এ অঞ্চলে স্বাস্থ্য ঝুঁকি বেশ বেড়েছে। উন্নয়ন কর্মকান্ড আর রাস্তা খোড়া খুড়ির কারণে সৃষ্টি হওয়া ধুলো আর সেই সাথে যানবাহনের কালো ধোঁয়া এসব মিলিয়ে নিয়মিত দূষিত হচ্ছে সাভার ও আশুলিয়ার বাতাস। এতে শিক্ষার্থী ও পোশাক শ্রমিক সহ বিভিন্ন কর্মীমুখী লোকজনের চলাচলে চরম বেগ পোহাতে হচ্ছে। এর কারণে শ্বাসকষ্ট, এ্যাজমা, হাপানি, হাঁচি, কাসি, এলার্জি ও চুল সহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে।

এমনকি মরণব্যাধি ক্যান্সার এর মতো রোগ হচ্ছে। একদিকে এ অঞ্চলের ওপর দিয়ে দীর্ঘ মেয়াদি ফ্লাই ওভারের কাজ চলায় সড়কের পিচঢালাই নেই বললেই চলো, অন্যদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন প্রতিটি জেলার পরিবহন, বাস-ট্রাক, ছোট যানবাহনসহ অসংখ্য যানবাহন চলাচল করে। খানাখন্দের ধুলো আর প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় সারাদিন সড়কের ধুলো উড়ছে।

সড়কের ধুলোয় পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। মাক্স আর চোখে সানগ্লাস পরলেও এ থেকে রেহাই হচ্ছে না। সড়কের দুপাশের বাড়ী ঘর, দোকানপাট ধুলোয় বর্ণহীন হয়ে পড়ছে। সরকারি পদক্ষেপের পাশাপাশি নিজেরা সচেতন হলে এ থেকে একটু হলেও রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুলের মাহফুজ নামে এক শিক্ষার্থী বলেন, ধূলোবালিতে আমাদের স্কুলে আসতে-যেতে চরম বেগ পোহাতে হয়। হাঁচি-কাশি থেকে শুরু করে আমাদের নানা রকম অসুখে ভুগতে হচ্ছে। তাই নিজেদের সচেতনতার পাশাপাশি এ থেকে যেভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে সরকারের সু-দৃষ্টি কামনা করছি।

অন্যদিকে ফারজানা নামে এক অভিভাবক বলেন, এ অঞ্চলে এতোই ধূলোবালি যে, মুখে মাক্স এবং চোখে সান গ্লাস পড়লেও কোন কাজ হয় না। ছেলে-মেয়েদের নিয়ে স্কুলে আসতে খুবই কষ্ট হচ্ছে। ধূলোবালির কারণে আমিও অসুস্থ হয়ে পড়েছি।

এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে সাভার ও আশুলিয়াকে ক্লীন এন্ড গ্রীণ গড়ার কার্যক্রম শুরে করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য। সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩ মাস ১০দিনের কর্মসূচির। এর মধ্যে সাভার আশুলিয়াকে পরিস্কার ও সবুজ করার একটি কর্মসূচি অলরেডি শুরু করেছি। পরিস্কার ও সবুজ করতে যা যা করনীয় আমি তাই করবো।

এবিষয়ে নারাী ও শিশু হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: জিয়াউর রহমান বলেন, ধুলোবালির কারণে স্বল্প মেয়াদি হাঁচি কাশি, এ্যাজমা, অ্যালার্জি হতে পারে। এছাড়াও দীর্ঘ মেয়াদি হৃদ রোগও হতে পারে। এজন্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার করতে হবে। এবং এর পাশাপাশি ওয়াটার স্প্রে দিয়ে ধূলোবালির স্থানে পানি দিতে হবে। সেই সাথে সবুজ বনায়নও গড়ে তুলতে হবে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম সাদাত। বলেন, আমরা থুথু, কফ ও ময়লা যত্রতত্র ফেলে রাখি, আর তা শুকিয়ে বা গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাতাসে উড়ে বেড়ায়। ফলে এতে করে বায়ু দূষণ হয়। আর তা মানুষের নাকের মাধ্যমে প্রবেশ করে। এই বায়ু দুষণের ফলে বছরে ১ থেকে দেড় লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই এককভাবে সরকারী উদ্যোগ বা আইন দিয়ে আমরা বায়ু দুষণ থেকে বাঁচতে পারবো না, এখানে সামগ্রিক সচেতনতা ও বায়ু দুষণের কারণগুলো অনুধাবন করে তা মেনে চললেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

সংস্কার নির্মাণ নীতির বাস্তবায়ন, আর নগর পরিকল্পনাকারীদের সমন্বিত ও পরিবেশবান্ধব উদ্যোগ সাভার ও আশুলিয়ার বাতাসকে নির্মল করে তুলবে এমন প্রত্যাশা পরিবেশবিদ ও সচেতন মহলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০