Bhorer Darpan
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন 

সারাদেশে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন 

শেরপুরের নালিতাবাড়ীতে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা,সহিংসতা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যান ফাউন্ডেশনের আয়োজনে এবং উপজেলার সর্বস্তরের জনগণ ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার  (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন অভিভাবক বৃন্দের মধ্য থেকে ক্লোডিয়া নকরেক কেয়া, দিলরুবা বেগম, শিক্ষার্থী হাবিবুল্লাহ পাহাড়ী,শাকিব আহাম্মেদ, রুহুল সিদ্দিকী রোমান, একান্ত সিংহ অভি, যুথী,প্রভা সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের শিক্ষার্থী প্রভা বলেন, বর্তমানে নারীরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

এছাড়াও বক্তারা আরো বলেন, দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ হচ্ছে না। শিক্ষার্থীসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী শাকিব আহাম্মেদ বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। স্পষ্ট করে বলতে চাই পুরো বাংলাদেশ সহ নালিতাবাড়ীতে এই ধরনের সাহস কেউ করবেন না । আমরা এর তীব্র নিন্দা জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০