Bhorer Darpan
২৩ জুলাই ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাবিশ্ব থেকে চলতি বছর ১৭,৩০০ এর অধিক প্রফেশনাল নিয়োগ দেবে এমিরেটস গ্রুপ

সারাবিশ্ব থেকে চলতি বছর ১৭,৩০০ এর অধিক প্রফেশনাল নিয়োগ দেবে এমিরেটস গ্রুপ
ছবি : সংগৃহীত

এমিরেটস গ্রুপ সারাবিশ্বে একটি ট্যালেন্ট হান্ট এবং নিয়োগ প্রোগ্রাম শুরু করেছে। গ্রুপটির অভাবনীয় উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় মানবসম্পদ নিয়োগ এই প্রোগ্রামের লক্ষ্য। এর অধীনে ৩৫০টির অধিক ভূমিকায় ১৭,৩০০ এর অধিক প্রতিভাবান পেশাদারকে নিয়োগ দেয়া হবে।

যেসব ক্ষেত্রে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বানিজ্যিক ও সেলস টীম, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, আইটি, মানবসম্পদ ও ফিন্যান্স। এই লক্ষ্যে, বিশ্বের ১৫০টি নগরীতে ২,১০০ এর অধিক ‘ওপেন-ডে’ আয়োজন করবে এমিরেটস গ্রুপ।

২০২২ সাল থেকে অদ্যবধি ৪১,০০০ এর অধিক পেশাদার এমিরেটস গ্রুপে নিয়োগ লাভ করেছেন, যার মধ্যে প্রায় ২৭,০০০ বিভিন্ন অপারেশন্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে। বর্তমানে গ্রুপটিতে ১২১,০০০ এর অধিক এমপ্লয়ী কাজ করছে।

দুবাই ভিত্তিক এমপ্লয়ীরা এমিরেটস গ্রুপের বিভিন্ন আকর্ষণীয় সুবিধা লাভ করেন, যার মধ্যে রয়েছে প্রফিট শেয়ার, সর্বাত্মক মেডিক্যাল ও জীবনবীমা কভারেজ, বিভিন্ন ভ্রমণ সুবিধা যেমন বাৎসরিক ছুটিতে ফ্লাইট টিকিট, নিজের এবং পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য টিকিট মূল্যে বিশেষ ছাড়, মালামাল পরিবহণে মূল্যছাড় এবং মেম্বারশীপ কার্ডের মাধ্যমে বিভিন্ন রিটেইল, হসপিটালিটি ও লাইফস্টাইল আউটলেটে মূল্যছাড় ইত্যাদি।

আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য www.emiratesgroupcareers.com এ গিয়ে আবেদন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০