Online Desk
৬ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা রুবেল নিহত, চালক পলাতক

সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা রুবেল নিহত, চালক পলাতক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৪০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাটোর–বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়ভাবে তার বাবা পশু চিকিৎসক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন-এর একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০