Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ২৬ বছর পর কৃষক হত্যা মামলার রায়, ৬ জনের যাবজ্জীবন

সিংড়ায় ২৬ বছর পর কৃষক হত্যা মামলার রায়, ৬ জনের যাবজ্জীবন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : দীর্ঘ ২৬ বছর পর নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন বলে জানান নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুব মৃধা, কলিগ্রামের ইদ্রিস আলী, গুণাইখাড়ার আবু রায়হান মৃধা, শ্রী কার্তিক মন্ডল, উলিপুরের মো. আবুল হোসেন এবং কলিগ্রামের মো. ইউনুস আলী।

নিহত কৃষক মেছের আলী সিংড়া কলিগ্রাম এলাকার বাসিন্দা।

নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু বলেন, নাটোরের সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সাথে একই গ্রামের মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। এর কিছু সময় পরে মেছের আলীর চিৎকারে প্রতিবেশীসহ মেছের আলীর পরিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেছের আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহত মেছের আলীর ছেলে বাদি হয়ে আট জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিভিন্ন সময় অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর দুইজন অভিযুক্ত মৃত্যুবরণ করে এবং দুইজন আত্মগোপনে চলে যায়। বাকি চারজন অভিযুক্তের উপস্থিত মামলার শুনানী করেন আদালতের বিচারক। দীর্ঘ ২৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক পলাতক দুইজন ও উপস্থিত চারজনসহ মোট ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বলে জানান ওই রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০