Online Desk
৮ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ‘ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলনকক্ষ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।

সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেরীম রেজা,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মোছা: সাজেদা সরকার,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম ভূইয়া, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক।

এছাড়া অন্যান্য বছরের মতো এবারও নারী দিবসে অদম্য নারীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এরা হলেন নারী নেতৃ শারমিন আক্তার শীলা, পিংকি সরকার,তাসলিমা বেগম,উম্মে সালমা স্বাধীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন । এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০