Shakil Shah
২৪ জানুয়ারী ২০২৩, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২ রানে হারল ফরচুন বরিশাল

ভোরের দর্পণ ডেস্ক :

শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২ রানে হারল ফরচুন বরিশাল। ইনিংসের শেষ ওভারে ১৫ রান দরকার হলে মোহাম্মদ ওয়াসিমের প্রথম ৪ বলে ২ উইকেট হারায় বরিশাল। রাত তোলে ২, তবে শেষ দুই বলে ৬ ও ৪ হাঁকালেও জয় ধরা দেয়নি সাকিব আল হাসানের দলে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে  মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট নাজমুল হোসেন শান্ত ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে বরিশাল।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল শেষ পর্যন্ত চেষ্টা করেও জয় পায়নি। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও ইব্রাহিম জাদরান ৪২ রান তোলেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৪২ রান করে রেজাউর রহমানের বলে আউট হন ইব্রাহিম। সাইফ ১৯ বলে ৩১ করে ফেরেন। এরপর অধিনায়ক সাকিব ২৯ ও করিম জানাত ২১ করলেও হারতে হয় তাদের।
সিলেট বোলারদের মধ্যে রেজাউর ৩টি এবং মোহাম্মদ আমির ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট লাভ করেন।

টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। তবে তাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে দলটি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান শান্ত। চতুর্থ উইকেট জুটিতে তিনি টম মুরেসের সঙ্গে ৭১ বলে ৮১ রানের জুটি গড়েন।

মুরেস ৩০ বলে ৪০ রান করে আউট হলেও অবিচল থাকেন শান্ত। বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৬৬ বলে ১১টি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া ২১ রান করেন থিসারা পেরেরা।

বরিশাল বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান মোহাম্মদ ওয়াসিম।

ম্যাচ সেরা নির্বাচিত হন শান্ত।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল সিলেট। বরিশালের শীর্ষে ওঠার সুযোগ থাকলেও দ্বিতীয়স্থানেই রয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১০

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১১

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১২

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৩

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৪

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৭

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৮

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৯

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

২০