Shakil Shah
১৪ নভেম্বর ২০২২, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে দিরাই সদরের বিএডিসি মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ সংঘর্ষ হয়। নিহত আজমল হোসেন চৌধুরী কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

আজমল হোসেন চৌধুরীর ভাগ্নে রহমত আলী গণমাধ্যমককে বলেন, ‘আমি ও মামা একসাথে সম্মেলনে ছিলাম। আমার ও মামার ওপর দুটি ইটের ঢিল এসে পড়লে মামা পিঠে আঘাত পান। তাৎক্ষণিক তার আঘাতস্থলে বরফ লাগিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে মারা যান মামা।’

এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, ‘একজন মারা গেছেন বলে শুনেছি। আমরা তদন্ত করে দেখব সেটি স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু।’

আজ দুপুর ১টার দিকে উপজেলার বিএডিসি মাঠে সম্মেলন শুরু হয়। এরপর দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং ‍উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মঞ্চেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সংঘর্ষের সময় সম্মেলন মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ জেলা পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১০

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১১

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১২

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৩

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৪

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৫

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৬

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৭

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৮

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৯

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

২০